০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়ায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 38
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কে দীর্ঘদিনের যানজট নিরসনে প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চার শ্রমিককে আটক করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এসময় শহরের প্রধান সড়কের মধ্যখানে ১ ঘন্টা গাড়ি এলোমেলো ভাবে রেখে অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়লে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

এদিকে বিক্ষুব্দ শ্রমিকরা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার প্রতিবাদে মিছিল করে তাঁর বিরুদ্ধে আপত্তিকর নানা স্লোগান দেয়। পরে বিক্ষুব্দ শ্রমিকরা থানার ভেতরে গিয়ে জড়ো হতে থাকলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও থানার ওসি পরিস্থিতি সামাল দেন। পরে থানায় আটককৃত তিন শ্রমিককে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হলে পরিস্থিতি শান্ত হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে পৌরশহর এলাকায় সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। অভিযানকালে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের অপরাধে ৭টি সিএনজি অটোরিকশা জব্দ করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। পাশাপাশি পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় দ-বিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় সাইদুর রহমান নামে এক শ্রমিককে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার খবর পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করতে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর তাৎক্ষণিক নির্দেশনায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সম্পাদক শামীম আহমদ চৌধুরী ও উপজেলা জাসাসের সদস্য সচিব মো. সালমান হোসাইনসহ বিএনপির নেতৃবৃন্দরা আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনা করে তাদের দাবির বিষয়টি সম্মানজনক সমাধানের আশ্বাস দিলে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান, পৌর শহরের প্রধান সড়কে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের কারণে যান চলাচলে বিঘœ ঘটছে ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। শহরের মূল সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করে যেখানে-সেখানে যানবাহন পার্কিং করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩৫৯) এর কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমাছ আহমদ বলেন, আমাদের শ্রমিকদের জরিমানা করে আটক করা হয়েছে। তাদের মুক্তির দাবিতে আমরা আন্দোলন করেছি। আমাদের ৫ দফা দাবি না মানলে আমরা অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করে রাখবো।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, যানজট নিরসনে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট অভিযানে আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি তিনজন শ্রমিককে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, কুলাউড়া পৌর শহরের যানজট নিরসনে উপজেলা প্রশাসন আয়োজিত পরিবহন শ্রমিকদের নিয়ে বিভিন্ন স্তরের ব্যক্তিগণের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিটি স্ট্যান্ডে ২টি করে গাড়ি রাখার সিদ্ধান্তসহ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে তা কার্যকর হয়। কিন্তু চিত্র সেই আগের মতো হওয়ায় আজ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার। জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৩:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬