১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের

এসওএস হারম্যান মেইনার কলেজে শেষ হলো ‘ফেস্টিভাল ডেল ইগনিস ইনজেনাই’

ক‍্যাম্পাস কন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 49
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর এসওএস হারম্যান মেইনার কলেজে তিন দিনব্যাপী ‘১৯তম ফেস্টিভাল ডেল ইগনিস ইনজেনাই’ পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় শিক্ষার্থীদের এই সৃজনশীল উৎসব।

এবারের উৎসবে দেশের ৫০টি স্কুল ও কলেজের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। উৎসবকে ঘিরে কলেজ ক্যাম্পাসে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, উৎসবের প্রথম দিনে উপস্থিত বক্তৃতা, বিজ্ঞান কল্পকাহিনি রচনা, রুবিকস কিউব, মেলাকাটা, মানব ক্যালকুলেটর ও আইকিউ পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দ্বিতীয় ও শেষ দিনে অনুষ্ঠিত হয় গেমিং, কুইজ, অলিম্পিয়াড, ফটোগ্রাফি প্রদর্শনী, দেয়ালপত্রিকা, প্রকল্প প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতা।

উৎসবে শিল্পচর্চার ক্ষেত্রেও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দেশের ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ জীবনধারাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শন করে। এসব ছবিতে বৈশাখ, নবান্ন, পিঠা উৎসব, পুতুল নাচ ও লালনের আখড়ার মতো ঐতিহ্যবাহী বিষয়গুলো ফুটে ওঠে।

উৎসবের সভাপতি ইফাজ খান বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিভা ও মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এবারের আয়োজনও শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক, শিক্ষণীয় ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

আয়োজকরা জানান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এসওএস হারম্যান মেইনার কলেজে শেষ হলো ‘ফেস্টিভাল ডেল ইগনিস ইনজেনাই’

আপডেট সময় : ১২:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬