১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

এনটিআরসিএর নিয়োগব্যবস্থা বহালের দাবিতে ডাকসুর বিক্ষোভ

ক‍্যাম্পাস কন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 55
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। তীব্র বৃষ্টির মধ্যেও সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভে ডাকসুর নেতাকর্মীরা ‘টাকা নয় মেধা’, ‘কমিটি নয় মেধা’, ‘চাচা নয় চাকরি’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের যে ব্যবস্থা ছিল, তা বহাল করতে হবে। ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত দ্রুত বাতিল না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সাদিক কায়েম বলেন, শিক্ষার্থী ও বেকার যুবকদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। শিক্ষক নিয়োগে অনিয়ম ও প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়- এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে।

ডাকসুর নেতাদের অভিযোগ, স্থানীয় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া হলে রাজনৈতিক প্রভাব, ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির সুযোগ বাড়তে পারে। এতে মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয়, অর্থনৈতিক লেনদেন কিংবা ব্যক্তিগত সম্পর্ক নিয়োগে প্রভাব ফেলতে পারে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেন, ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। তাই সরকারকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার ছাত্র জমায়েত

এদিকে একই দাবিতে মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে ডাকসু। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডাকসুর নেতারা বলছেন, শিক্ষক নিয়োগে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই তাঁদের আন্দোলনের মূল লক্ষ্য।

এর আগে ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

ডাকসুর পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশও একই দাবিতে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। তাঁদের দাবি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক ও আর্থিক প্রভাবমুক্ত একটি স্বচ্ছ ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনটিআরসিএর নিয়োগব্যবস্থা বহালের দাবিতে ডাকসুর বিক্ষোভ

আপডেট সময় : ০১:৫৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬