১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলে এসএসসিতে পাসের হার ৯১.০৭ শতাংশ

জামিউল হাসান আরাফ, সিলেট
  • আপডেট সময় : ০৫:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 95
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৯১ দশমিক ০৭ শতাংশ। এ বছর বিদ্যালয়টি থেকে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০২ জন। অকৃতকার্য হয়েছে ১০ জন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ গ্রেড পেয়েছে ৩৩ জন, এ-মাইনাস ১৪, বি ২৬ এবং সি গ্রেড পেয়েছে ১৬ জন।

দক্ষিণ সুরমা উপজেলায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। সেই হিসাবে উপজেলার গড় পাসের হারের চেয়ে দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের পাসের হার প্রায় ২৬ শতাংশীয় পয়েন্ট বেশি।

বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার কারণে এ ফলাফল সম্ভব হয়েছে। ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার লক্ষ্যে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলে এসএসসিতে পাসের হার ৯১.০৭ শতাংশ

আপডেট সময় : ০৫:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬