১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

তরুণদের নেতৃত্ব বিকাশে ইউওয়াইপি সিলেটের অ্যালামনাই সভা

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 109
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণদের নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে RHSTEP ও Unlocking Youth Potential (UYP) Sylhet-এর উদ্যোগে অ্যালামনাই সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সিলেট নগরের আখালিয়ায় আলোরধারা পাঠশালা প্রাঙ্গণে “Facilitate Regular Meeting, Webinars and Conference for Alumni to Share Experience and Best Practices” শীর্ষক এ সভায় ইউওয়াইপি সিলেট সেন্টারের অ্যালামনাই সদস্যরা অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা ইউওয়াইপি-তে সম্পৃক্ত থাকার সময় অর্জিত অভিজ্ঞতা, শেখা বিষয়, সফলতা এবং মাঠপর্যায়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা পরস্পরের সঙ্গে ভাগাভাগি করেন। পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন, সামাজিক নেতৃত্বের বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং ইউওয়াইপি সিলেট সেন্টারের কার্যক্রম আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করতে বিভিন্ন গঠনমূলক মতামত ও সুপারিশ তুলে ধরেন। অ্যালামনাই সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RHSTEP-এর ইউনিট অফিসার নিহার রঞ্জন দাস এবং ইউওয়াইপি প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান।

সভা শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিত অ্যালামনাই সভা, ওয়েবিনার এবং অভিজ্ঞতা বিনিময়মূলক আয়োজন অব্যাহত থাকবে। তাদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি সমাজ উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তরুণদের নেতৃত্ব বিকাশে ইউওয়াইপি সিলেটের অ্যালামনাই সভা

আপডেট সময় : ০৬:১৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬