০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জার্মানির ডাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রামে আবেদন শুরু

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 117
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জার্মানিতে আগে পড়াশোনা বা গবেষণার অভিজ্ঞতা আছে? সেই অভিজ্ঞতাই এবার নতুন প্রজন্মের জন্য হতে পারে অনুপ্রেরণা। জার্মানির উচ্চশিক্ষা ও গবেষণা বিনিময় সংস্থা ডাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭-এর আবেদন শুরু করেছে। এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত তরুণরা জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের তথ্য, পরামর্শ ও নিজের অভিজ্ঞতা দিয়ে পথ দেখানোর সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের ডাডের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে। তবে আবেদনপত্র পূরণের আগে অনলাইনে যোগ্যতা যাচাই সম্পন্ন করা বাধ্যতামূলক।

কেন এই কর্মসূচি

ডাডের এই কর্মসূচির লক্ষ্য হলো জার্মানিতে পড়াশোনা বা গবেষণার অভিজ্ঞতা রয়েছে, এমন প্রাক্তন শিক্ষার্থীদের একটি নেটওয়ার্ক গড়ে তোলা। যাতে তাঁদের বাস্তব অভিজ্ঞতা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা জার্মানির বিশ্ববিদ্যালয়, বৃত্তি, গবেষণার সুযোগ এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করবেন। পুরো কর্মসূচি চলবে দুই সেমিস্টার। শুরুতে একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

নির্বাচিত অ্যাম্বাসেডররা যা করবেন

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা জার্মানির উচ্চশিক্ষা ব্যবস্থা, গবেষণার পরিবেশ, ডাড বৃত্তি এবং বিভিন্ন অর্থায়ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানবেন। এরপর বিভিন্ন শিক্ষা মেলা, বিশ্ববিদ্যালয়ভিত্তিক অনুষ্ঠান ও তথ্যসেশনে ডাডে প্রতিনিধিত্ব করবেন তাঁরা। জার্মানিতে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন, প্রশ্নের উত্তর দেবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন।

যাঁরা আবেদন করতে পারবেন

  • ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল বা শ্রীলঙ্কার নাগরিক হতে হবে।
  • জার্মানিতে পড়াশোনা, গবেষণা বা কোনো একাডেমিক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
  • ১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স ৩২ বছরের কম হতে হবে।
  • ২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত ইয়াং অ্যাম্বাসেডর প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে আগ্রহী হতে হবে।
  • বর্তমানে জার্মানিতে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করুন।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জার্মানির ডাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রামে আবেদন শুরু

আপডেট সময় : ০৪:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬