জুড়ীর সাগরনালে ফ্রি চক্ষু শিবির, সেবা পেলেন ৯ শতাধিক মানুষ
- আপডেট সময় : ০৬:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 115
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নে বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় ৯ শতাধিক মানুষ সেবা নিয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ শিবির অনুষ্ঠিত হয়। সাগরনাল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন (সুরমান) ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে শিবিরটির আয়োজন করেন।
আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, শিবিরে অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে প্রায় ২৫০ জনকে বিনামূল্যে চশমা ও ওষুধ দেওয়া হয়। এ ছাড়া জটিল চক্ষু সমস্যায় আক্রান্ত ৫৭ জন রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য মৌলভীবাজারে পাঠানো হয়েছে।
চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। ভবিষ্যতেও এমন স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।
আয়োজক আব্দুল্লাহ আল মামুন (সুরমান) বলেন, প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সহজে চক্ষু চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।


























