০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে

সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত কুলাউড়ার ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 103

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ। দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত হওয়া জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সদস্য পদে রেকর্ড ১০০২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

ব্যারিস্টার ফয়েজ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী দীর্ঘদিন যুক্তরাজ্যে আইনপেশার সাথে জড়িত ছিলেন।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশন ঢাকাস্থ সিলেট বাসীদের কল্যাণের লক্ষ্যে, একটি প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন। ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের চারটি জেলার প্রায় তিন হাজার ভোটার রয়েছেন এই সংগঠনে। শুক্রবার (৩১) জুলাই ঢাকার বিয়াম মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের তিন হাজার ভোটারের মধ্যে প্রায় ১৬০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৩৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্য (মৌলভীবাজার) পদে ব্যারিষ্টার ফয়েজ পেয়েছেন ১০০২ ভোট। এছাড়াও সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার পেয়েছেন ৯৮৯ ভোট, এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসীম উদ্দিন আহমদ পেয়েছেন ৮৩২ ভোট।

সহসভাপতি পদে আনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ১০৫৮, সহ সভাপতি মহিলা পদে ডাঃ সামিয়া মুবিন পেয়েছেন ১০৪৭ ভোট।

উল্লেখ্য যে ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের মন্ত্রী, সচিব, আইনজীবী, বিচারপতি, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তাসহ ঢাকাস্থ সিলেট বিভাগের সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহন করেন। এ যেনো ঢাকার বুকে একখন্ড সিলেট।

এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ বলেন, আমরা আশাবাদী জালালাবাদ এসোসিয়েশনের এই নতুন কার্যনির্বাহী কমিটি বৃহত্তর সিলেটের জনগনের কল্যাণে সব সময় সক্রিয় ভূমিকা রাখতে স্বক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে

সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত কুলাউড়ার ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ

আপডেট সময় : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬