জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে অধ্যাপক কামরুল সভাপতি, এড. জসিম সম্পাদক নির্বাচিত
- আপডেট সময় : ০৮:৪৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 131
ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল ইসলাম তরফদারের নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকার বিয়াম মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পেয়েছেন ৫৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পেয়েছেন ৭২১ ভোট।
এছাড়া সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী, সহ-সভাপতি (সিলেট) পদে তোফায়েল খান, সহ-সভাপতি (মৌলভীবাজার) পদে আব্দুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি (সুনামগঞ্জ) পদে আকবর হোসেন মঞ্জু, সহ-সভাপতি (হবিগঞ্জ) পদে আনোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন, কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ও এডভোকেট আবুল কালাম, দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করীম, শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নেছার আলী, ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মিজানুর রহমান এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এছাড়া প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানজিল মুক্তাদির, সদস্য (সিলেট) আল আজাদ, সদস্য (সিলেট) ইস্তেজার চৌধুরী, সদস্য (মৌলভীবাজার) ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, সদস্য (মৌলভীবাজার) হাবিবুর রহমান বাবলা, সদস্য (হবিগঞ্জ) আফছার চৌধুরী, সদস্য (হবিগঞ্জ) আব্দুল মজিদ, সদস্য (সুনামগঞ্জ) মলিক আহসান সামি, সদস্য (সুনামগঞ্জ) মোকাম্মেল চৌধুরী মেনন : সদস্য (জালালাবাদ) আব্দুল কাইয়ুম চৌধুরী, ড. সৈয়দ শাহ এমরান, বিচারপতি ড. আবু তারিক, তাহমিনা আহাদ রোজি, লে. কর্নেল একেএম নাজিমুল ইসলাম, সোনাহর আলী (শরীফ), আব্দুল মুকিত, সিরাজুল ইসলাম শামীম বিজয়ী হয়েছেন।


























