০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জুড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জুড়ী সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ১০:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 156
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১০ জুলাই) জুড়ী উপজেলার ভূয়াই বাজারে সচেতন যুব সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, জুড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুস্তাকিম হোসেন বাবুল, জুড়ীর থানার সাব-ইন্সপেক্টর উস্তার আলী ইমন, ইউপি সদস্য ফজলুর রহমান, আব্দুল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা জাহিদ হাসান মুন্না ও কামরুল ইসলাম প্রমুখ।

এসময় জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আজকের এই সমাবেশ কেবল একটি আনুষ্ঠানিক সভা নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহন করেছি। আপনাদের নিরাপত্তা এবং একটি সুস্থ সমাজ নিশ্চিত করতে জুড়ী থানা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে, নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। তবে পুলিশ একা যথেষ্ঠ নয়, সমাজ ও পরিবারের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই যুদ্ধ জয় করা সম্ভব নয়। মনে রাখবেন, কৌতহল থেকেই মাদকের শুরু হয়, যা শেষ পর্যন্ত মৃত্যুতে গিয়ে ঠেকে।”

তিনি আরও বলেন, আমরা আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তুলি এবং একটি নিরাপদ ও শান্তিময় সমাজ নিশ্চিত করি। আপনার সচেতন পদক্ষেপই পারে একটি উজ্জ্বল ও সমৃদ্ধ আগামীর নিশ্চয়তা দিতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬