০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গাইবান্ধায় যুবদল কর্মীদের হামলায় শিবির নেতা নিহত

ছাদিক হোসেন ::
  • আপডেট সময় : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 156

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে ছুরিকাঘাতে সাইফুল্লাহ নামে এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে বোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সালাহউদ্দিন নামে আরও একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ছাত্রশিবিরের দাবি, পরে বোনারপাড়া চৌমাথা এলাকায় অবস্থানকালে কয়েকজন যুবদল কর্মী তাদের ওপর হামলা চালায়। এতে সাইফুল্লাহ গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় সালাহউদ্দিন আহত হন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রশিবির নেতারা বলেন, প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে এবিষয়ে বিএনপি বা যুবদলের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধায় যুবদল কর্মীদের হামলায় শিবির নেতা নিহত

আপডেট সময় : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬