০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বড়লেখা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 153
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহর জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।র‍্যালিতে যুবসমাজের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশগঠনে তরুণদের ভূমিকা নিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

র‍্যালি পরবর্তী উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে যুব ও ক্রীড়া বিভাগের মৌলভীবাজার জেলা সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য ও পেশাজীবি বিভাগের উপজেলা সভাপতি আব্দুল মোহাইমিন, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ও কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ, ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহ-সেক্রেটারি তাওহীদ সারওয়ার মান্না, আজিজুর রহমান আতিক, পৌরসভা সভাপতি ছায়েদ আহমদ ছাদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেতা উমেদ আলী, আব্দুস সামাদ রুহেল, জাবের আহমদ, দেলোয়ার হোসেন, আখলাকুল ইসলাম, নাবিত আলম, দেলাওয়ার হোসাইন, ফয়সল আহমদসহ যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের ওপর। তাই যুবসমাজকে মাদক, সন্ত্রাস, অপরাধ ও বিভিন্ন সামাজিক অনিয়ম থেকে দূরে রেখে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশ ও সমাজের কল্যাণে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মাদকবিরোধী আন্দোলন, সামাজিক অনিয়ম প্রতিরোধ এবং জনসচেতনতা তৈরিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

আপডেট সময় : ১২:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬