০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ব্র্যাক ব্যাংক-তরুপল্লবের ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫’-এর জন্য আবেদন আহ্বান

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 272
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫’-এর জন্য আবেদন আহ্বান করেছে ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব। দেশের বিভিন্ন প্রান্তে পরিবেশ নিয়ে কাজ করছেন এমন ব্যক্তি, সংগঠন ও গবেষকদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, দেশের পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবিষয়ক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বছর মোট ছয়টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। বিভাগগুলো হলো— নিসর্গ পুরস্কার, জীব বৈচিত্র্য পুরস্কার, বৃক্ষসখা পুরস্কার, সবুজ সারথি পুরস্কার, নবীন-নিসর্গী পুরস্কার এবং পরিবেশ-কীর্তিমান সম্মাননা।

এর মধ্যে নিসর্গ পুরস্কার দেওয়া হবে প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য। জীব বৈচিত্র্য পুরস্কার প্রদান করা হবে জীববৈচিত্র্য সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ। বৃক্ষসখা পুরস্কার দেওয়া হবে বৃক্ষরোপণ ও গাছ সংরক্ষণে অবদানের জন্য। সবুজ সারথি পুরস্কার পাবে পরিবেশ সচেতনতায় সক্রিয় সামাজিক কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবেশবিষয়ক ইতিবাচক প্রচারে ভূমিকা রাখা তরুণরা। এ বিভাগে আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। নবীন-নিসর্গী পুরস্কার দেওয়া হবে তরুণদের পরিবেশবান্ধব নেতৃত্ব ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ। অন্যদিকে পরিবেশ-কীর্তিমান সম্মাননা প্রদান করা হবে পরিবেশবিজ্ঞানে উদ্ভাবনী গবেষণা ও বিশেষ অবদানের জন্য।

আয়োজকরা জানান, প্রতিটি বিভাগে বিজয়ীদের জন্য ৬ লাখ টাকা করে পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে। আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট সার্চ কমিটি ও জুরি বোর্ডের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।

আগ্রহীদের আগামী ৬ জুন ২০২৬ তারিখের মধ্যে পূরণকৃত মনোনয়ন ফরম জমা দিতে হবে। মনোনয়নপত্র পাঠানোর ঠিকানা tarupallab@gmail.com।

আবেদন ফর্ম ডাউনলোড লিংক : https://docs.google.com/document/d/16ZS0VwudzKC3h_SNOIbxk98oozKLRqOI/edit?usp=sharing&ouid=115667383003585063252&rtpof=true&sd=true

পরিবেশ সংরক্ষণে নিবেদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এই সম্মাননার জন্য আবেদন কিংবা যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান দুটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্র্যাক ব্যাংক-তরুপল্লবের ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫’-এর জন্য আবেদন আহ্বান

আপডেট সময় : ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬