১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের শোক Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

জুড়ীতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

জুড়ী সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৩:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 85
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুড়ীতে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) উপজেলার দরিদ্র, দুঃস্থ ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে এসব বিতরণ করা হয়।

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর উদ্যোগে ও জুড়ী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ অনুদান উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​ জুড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, সংসদ সদস্যের একান্ত সচিব (পিএস) দেওয়ান উসামা চৌধুরী, সাবেক ছাত্রনেতা​ এমদাদুল হক, জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব​ সোহেল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক​ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক​ জাহিদ হাসান জমির প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন এই আর্থিক সহায়তা ঈদের প্রাক্কালে অসহায় পরিবারগুলোর মুখে কিছুটা হলেও হাসির জোগান দেবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

আপডেট সময় : ০৩:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬