০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি পরিবারের ঔষধ সহায়তা

সালমান হোসেন, জুড়ী
  • আপডেট সময় : ০১:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 78
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ–এর পরিবারের উদ্যোগে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য ঔষধ সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্যের সহধর্মিণী ফৌজিয়া আহমেদ ও কন্যা ফাতেমা বিনতে আহমেদ (সানজিদা) পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ঔষধ হস্তান্তর করেন। দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা ব্যয় কমানো এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজিয়া আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাতেমা বিনতে আহমেদ (সানজিদা), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সমছু মিয়া ও বিএনপি নেতা হাবিবুর রহমান। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফাতেমা বিনতে আহমেদ (সানজিদা) বলেন, “আমাদের এলাকার মানুষের দোরগোড়ায় সুচিকিৎসা পৌঁছে দেওয়াই পরিবারের অন্যতম লক্ষ্য। অনেক দরিদ্র মানুষ শুধুমাত্র ঔষধের অভাবে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হন। সেই কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

হাসপাতাল কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংসদ সদস্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় চিকিৎসকদের মতে, এ ধরনের সহায়তা হাসপাতালের ঔষধ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ রোগীরা সরাসরি উপকৃত হবেন।

এদিকে উপস্থিত রোগী ও তাদের স্বজনরাও উদ্যোগটির প্রশংসা করে সংসদ সদস্য পরিবারের প্রতি শুভকামনা জানান। সচেতন মহলের অভিমত, জনপ্রতিনিধির পরিবারের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিবে এবং মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি পরিবারের ঔষধ সহায়তা

আপডেট সময় : ০১:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬