১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 113
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনে সীমান্ত নিরাপত্তা ও শুল্ক আইন বাস্তবায়নে জোরদার তৎপরতা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্প্রতি ভারত থেকে ফেরা এক যাত্রীর কাছ থেকে নিয়মবহির্ভূত বিভিন্ন পণ্য জব্দ করে তা কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বিকি সাহা নামে ওই যাত্রী একাধিকবার ভারত যাতায়াত করেছেন। সর্বশেষ গত ২১ এপ্রিল দেশে ফেরার সময় তার সঙ্গে সরকারের নির্ধারিত শুল্ক সীমা অতিক্রম করে আনা বিভিন্ন পণ্য পাওয়া যায়। জব্দকৃত মালামালের মধ্যে ছিল কসমেটিকস সামগ্রী, জিরা, খাদ্যপণ্য এবং মোবাইল ফোনসহ অন্যান্য দ্রব্য। পরবর্তীতে বিধি অনুযায়ী এসব মালামাল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করতে হবে। সরকারি শুল্ক ফাঁকি দিয়ে কিংবা অবৈধভাবে অতিরিক্ত মালামাল আনা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এবং আইনবিরোধী। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথমবার সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও তার আনা মালামাল জব্দ করা হয়েছে। পাসপোর্ট যাচাই করে দেখা যায়, সাম্প্রতিক সময়ে তিনি চারবার এবং গত ছয় মাসে মোট সাতবার ভারতে যাতায়াত করেছেন। প্রতিবারই তিনি শুল্ক ফাঁকি দিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে অতিরিক্ত মালামাল বহন করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

এদিকে চাতলাপুর শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা মঙসাচিং মারমা জানান, বিজিবি জব্দকৃত মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করেছে। এখন বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্ত নিরাপত্তা জোরদার, শুল্ক আইন বাস্তবায়ন এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ

আপডেট সময় : ০৩:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬