০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

ছাদিক হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 228
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালিয়ান ফুটবল ফেডারেশন (FIGC) আনুষ্ঠানিকভাবে আন্দ্রেয়া পিরলোকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ২০০৬ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি মিডফিল্ডার এবার সাইডলাইনে দাঁড়িয়ে আজ্জুরিদের নতুন যুগের নেতৃত্ব দেবেন।

এর আগে কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলাকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেন। এরপরই ফেডারেশন আস্থা রাখে আন্দ্রেয়া পিরলোর ওপর।

খেলোয়াড় হিসেবে পিরলোর ক্যারিয়ার ছিল অসাধারণ। তিনি ইতালির হয়ে ২০০৬ ফিফা বিশ্বকাপ জিতেছেন, দুইবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ছয়বার সিরি আ, দুইবার কোপা ইতালিয়া, তিনবার সুপারকোপা ইতালিয়ানা, দুইবার উয়েফা সুপার কাপ এবং একবার ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। এছাড়া ২০০৬ বিশ্বকাপে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের একজন ছিলেন এবং ব্রোঞ্জ বল জিতেছিলেন।

কোচিং ক্যারিয়ারেও তিনি ইতোমধ্যে জুভেন্টাসের হয়ে কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ানা জিতেছেন। এবার তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—ইতালিকে আবারও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত করা।

একজন কিংবদন্তি ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছেন, এখন দেখার পালা—কোচ আন্দ্রেয়া পিরলো কতটা সফলভাবে ইতালির নতুন ইতিহাস লিখতে পারেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

আপডেট সময় : ০৭:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬