১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

কুলাউড়ায় হাওরে মৎস্য রক্ষায় বালাইনাশকের ক্ষতি নিয়ে প্রশিক্ষণ

মো. মহিউদ্দিন, কুলাউড়া:
  • আপডেট সময় : ০৬:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 63
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় হাওরের মৎস্য সম্পদ রক্ষায় কৃষিখাতে ব্যবহৃত বালাইনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন। এছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ।

প্রশিক্ষক উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, বর্ষা মৌসুম শেষে হাওরাঞ্চলে পানি কমে যাওয়ায় রবি শস্য বিশেষ করে বোরো ধান চাষ শুরু হয়। সর্বোচ্চ ফলনের আশায় অনেক কৃষক অনিয়ন্ত্রিতভাবে বালাইনাশক ব্যবহার করেন, যা হাওরাঞ্চলের মাছ, গবাদিপশু এবং সামগ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ প্রেক্ষাপটে বালাইনাশক ব্যবহার নিয়ন্ত্রণ বা সীমিত করে মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষায় সকল কৃষককে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, হাওরাঞ্চলের জীববৈচিত্র্যকে বালাইনাশকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে যথোপযুক্ত কর্মপদ্ধতি নির্ধারণে সবার আন্তরিক ও সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

প্রশিক্ষণে জেলা মৎস্য কর্মকর্তা প্রধান প্রশিক্ষক ড. মো. আরিফ হোসেন বলেন, অপরিকল্পিতভাবে বালাইনাশক ব্যবহার করলে হাওরের পানিতে বিষাক্ততা বৃদ্ধি পায়। এতে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি তৈরি করে। তাই টেকসই কৃষি চর্চা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষা করা জরুরি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় হাওরে মৎস্য রক্ষায় বালাইনাশকের ক্ষতি নিয়ে প্রশিক্ষণ

আপডেট সময় : ০৬:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬