০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো Logo স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল Logo রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

সালমান হোসেন, জায়ফরনগর (জুড়ী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 129
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী জরুরি টিকাদান কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৯ মে পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় জুড়ী উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১৯ হাজার শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ১৪৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, পূর্বে টিকা নেওয়ার চার সপ্তাহ পূর্ণ না হলে নতুন করে টিকা না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সোমবার সকালে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগিতায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর ও ডা. সমরজিৎ সিংহ উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করে কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে এবং শিশুদের হাম-রুবেলা রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

আপডেট সময় : ০৪:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬