০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ Logo নিজের মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও ভাইরাল

দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 10
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর চূড়ান্ত পর্ব। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর নির্দেশনায় এবং জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়। নির্ধারিত বিষয় ছিল-“অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।” বিষয়টির পক্ষে যুক্তি উপস্থাপন করে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অবস্থান নেয় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়। তর্ক-বিতর্ক, যুক্তি-প্রতিযুক্তি এবং বিশ্লেষণধর্মী উপস্থাপনায় দুই দলের শিক্ষার্থীরা মুগ্ধ করে উপস্থিত দর্শক ও বিচারকদের।

প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়, আর রানার্স আপ হয় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়। একই সঙ্গে সেরা বক্তা নির্বাচিত হন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদা খানম বুশরা, যিনি তার সাবলীল উপস্থাপনা ও শক্তিশালী যুক্তির মাধ্যমে বিশেষভাবে প্রশংসিত হন।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মহি উদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী এবং জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক মো. সাখাওয়াত হোসেন।

প্রতিযোগিতা শেষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সিলেট বিভাগীয় পরিচালক রেভা হালদার, সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এবং নাজমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও দায়বদ্ধতার চর্চা অত্যন্ত জরুরি। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়

আপডেট সময় : ০৬:৩৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬