১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের শোক Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 114
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এ উপলক্ষে এক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির কারণে দেশের কৃষি খাত এগিয়ে যাচ্ছে। কৃষকদের প্রণোদনা সহায়তা প্রদান অব্যাহত থাকলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান জানান, এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে নির্ধারিত পরিমাণ আউশ ধানের উন্নত জাতের বীজ, ইউরিয়া, ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। এতে চলতি মৌসুমে আউশ ধানের আবাদ বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুবেল আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।
উল্লেখ্য, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রতিবছরই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় কৃষকদের মতে, সময়মতো এ ধরনের সহায়তা পাওয়ায় তারা চাষাবাদে আরও উৎসাহিত হচ্ছেন এবং আবাদি জমির পরিমাণও বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ

আপডেট সময় : ০১:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬