০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কুচাই চা-বাগান কেন্দ্রে ট্রাক প্রতীকের পোলিং এজেন্টের মোবাইল জব্দ, হুমকির অভিযোগ

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 83

কুচাই চা-বাগান কেন্দ্রে ট্রাক প্রতীকের পোলিং এজেন্টের মোবাইল জব্দ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ট্রাক প্রতীকের এক পোলিং এজেন্টের মোবাইল ফোন জব্দ করেছেন প্রিজাইডিং অফিসার। বৃহস্পতিবার (ভোটের দিন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন আহমেদ মিঠুর পোলিং এজেন্ট নির্ধারিত স্থানে নিয়মিত অবস্থান না করে বারবার কেন্দ্রের বাইরে যাতায়াত করছিলেন। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে গেলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের পোলিং এজেন্ট আব্দুল কাইয়ুমকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুবিন্দ্র চন্দ্র দাস সাংবাদিকদের কোনো মন্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সংবাদকর্মীকে ১০ মিনিটের মধ্যে কেন্দ্র ত্যাগ করার নির্দেশ দেন বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুচাই চা-বাগান কেন্দ্রে ট্রাক প্রতীকের পোলিং এজেন্টের মোবাইল জব্দ, হুমকির অভিযোগ

আপডেট সময় : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬