১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি এমবাপ্পে ও হালান্ড Logo মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম

মৌলভীবাজার-১ আসন দুধ কলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন কাল সাপ রূপে দংশন করছে – ফয়জুল করীম ময়ুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 77
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করীম ময়ুন বলেছেন, বিগত ১৭ বছর যে গুপ্ত সংগঠন জামায়াতকে বিএনপি দুধ কলা দিয়ে পুষেছিল, আজ সেই সংগঠনটি কাল সাপ রূপে বিএনপিকেই দংশন করছে। তাই কোনোভাবই তাদেরকে খাটো মনে করবেন না। বিএনপির প্রত্যেক কর্মীকে ধানের শীষকে বিজয়ী করতে ঝাঁপিয়ে পড়তে হবে, ঘরে ঘরে যেতে হবে। বিএনপির পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সকাল থেকে ভোটারদের ভোট কেন্দ্রে পাঠাতে হবে এবং ভোট শেষ না হওয়া ও ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।

তিনি শনিবার দুপুরে বড়লেখায় অনুষ্ঠিত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক মুহিবুর রহমান ফারুক, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম হাসনা, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক জমিয়ত নেতা মাওলানা বদরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা জিয়া পরিষদ সভাপতি কয়েছ আহমদ, যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, সেচ্ছাসেবক দল আহবায়ক রায়হান মো. মুজিব, পৌর যুবদলের আহবায়ক শফিকুজ্জামান সফিক, পৌর ছাত্রদলের আহবায়ক ফাহিম আহমদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক বিএনপি নেতা তুতিউর রহমান তুতাব আলী প্রমুখ।

ষাটমাকন্ঠ / রেদওয়ান

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার-১ আসন দুধ কলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন কাল সাপ রূপে দংশন করছে – ফয়জুল করীম ময়ুন

আপডেট সময় : ০৪:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬