১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি এমবাপ্পে ও হালান্ড Logo মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম

ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার ১ বছরের শিশু 

মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী

ছাদিক হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 8
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়াবহ ভেনেজুয়েলা ভূমিকম্পে নিজের এক বছর বয়সী কন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ফুটবলারের স্ত্রী। তবে মায়ের আত্মত্যাগে অলৌকিকভাবে বেঁচে গেছে শিশুটি।

ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব মারিতিমো দে লা গুইরার ডিফেন্ডার হেক্টর বেলো জানিয়েছেন, ভূমিকম্পে তাদের বহুতল ভবন ধসে পড়লে তার স্ত্রী আন্দ্রেয়া নিজের শরীর দিয়ে মেয়ে আলানাকে ঢেকে রাখেন। উদ্ধারকারীরা পরে ধ্বংসস্তূপ থেকে আন্দ্রেয়ার মরদেহ উদ্ধার করেন, তবে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় এক বছরের শিশুটিকে।

স্ত্রীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়বিদারক বার্তা দিয়েছেন হেক্টর বেলো।

তিনি লিখেছেন,
“তুমি আমাদের লড়াইয়ে একা রেখে চলে গেলে। আমি আর আমাদের মেয়েকে একা রেখে গেলে।”

আরেকটি পোস্টে তিনি বলেন,
“আমি কীভাবে আমাদের মেয়েকে বোঝাব যে, তাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবন উৎসর্গ করেছ? আমি তখন তার পাশে থাকতে পারিনি। আমাকে শক্তি দাও, কারণ আমি আর পারছি না।”

পরবর্তী এক পোস্টে বেলো আরও লেখেন,
“তুমি সবসময় আমাদের নায়ক হয়ে থাকবে। আমি নিশ্চিত করব, আমাদের মেয়ে যেন জানে তুমি কতটা অসাধারণ ছিলে। তাকে বলব, কীভাবে তুমি নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছ।”

২৪ জুন আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, অন্তত ২৩৫ জন নিহত এবং ৪ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় ভেনেজুয়েলার ফুটবল অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার ১ বছরের শিশু 

মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী

আপডেট সময় : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬