০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন Logo সিলেট চেম্বারে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী, ২৬ উদ্যোক্তাকে সনদ প্রদান Logo বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার Logo বড়লেখার খাসিয়াপুঞ্জিতে অসহায় পরিবারের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ Logo ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা

বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার

আফজাল হোসেন রুমেল
  • আপডেট সময় : ০২:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 26
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চোরাচালানকারী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত পথে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা করছে- এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলবেষ্টিত এলাকায় নজরদারি বাড়ানো হয়। একই সঙ্গে সম্ভাব্য চোরাচালান রুটগুলোতে বিশেষ টহল জোরদার করা হয়।

অভিযানের একপর্যায়ে চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও বিস্ফোরক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, ২৪টি ডেটোনেটর, ২৩টি পাওয়ার জেল (উচ্চ বিস্ফোরক) এবং ১৫ মিটার ডেটোনেটিং কর্ড উদ্ধার করেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, “সীমান্ত পথে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধের মাধ্যমে দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার

আপডেট সময় : ০২:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬