০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মরহুম আব্দুল আজিম মাস্টার মেধা বৃত্তি ২০২৫

জুড়ীতে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 363

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রভাষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মরহুম আব্দুল আজিম মাস্টার মেধা বৃত্তি প্রকল্পের আওতায় ২০২৫ সালের মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) জুড়ী উপজেলার নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

এ বছর অষ্টমবারের মতো আয়োজিত এ মেধা বৃত্তি পরীক্ষায় মোট ২৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল, ৬ জন প্রথম গ্রেড এবং ২০ জন ইউনিয়নভিত্তিক সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়। শিক্ষার্থীদের এ সাফল্যে অভিভাবক, শিক্ষক ও আয়োজকদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়।

মেধা বৃত্তি পরীক্ষায় মোট ২৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল, ৬ জন প্রথম গ্রেড এবং ২০ জন ইউনিয়নভিত্তিক সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন এবং নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রভাষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খাঁন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বৃত্তি প্রকল্পের সভাপতি মোছাৎ ইছমত আরা বেগম, বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক মোহাম্মদ ছইফ উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অজয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান অনিকসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুম আব্দুল আজিম মাস্টারের বড় ছেলে ও উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আব্দুল মুহিত (ফয়সল)। বৃত্তি প্রকল্পের প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন মরহুমের ছোট ছেলে, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আব্দুল বাছিত (মামুন)।

বক্তারা মরহুম আব্দুল আজিম মাস্টারের শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, সমাজে মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মরহুম আব্দুল আজিম মাস্টার মেধা বৃত্তি ২০২৫

জুড়ীতে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

আপডেট সময় : ০৬:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬