১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স

বাণিজ্যিক ও যান্ত্রিক কৃষির পথে বাংলাদেশ: জুড়ীতে কৃষকদের সঙ্গে মহাপরিচালকের মতবিনিময়

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 183
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কৃষকদের সঙ্গে কৃষি অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় উপকারভোগী কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।

রোববার (১৮ জানুয়ারি) জুড়ী উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খামারবাড়ি, ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল।

মতবিনিময় সভায় কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম। তিনি বলেন, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকরা নিয়মিত কৃষি উপকরণ, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুর রহিম বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নতুন প্রযুক্তি ও উন্নত জাতের ফসল উদ্ভাবনের ফলে বাংলাদেশের কৃষি আজ এক নতুন পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে দেশের কৃষি শুধু পেটে ভাত জোগানোর মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে এবং যান্ত্রিকীকরণের যুগে প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, একসময় কাঠের লাঙল ও গরু দিয়ে হালচাষ করা হতো, যা এখন অতীত এসব কেবল জাদুঘরেই দেখা যায়। তবে শুষ্ক মৌসুমে এ অঞ্চলে সেচ পানির ঘাটতি এবং বর্ষা মৌসুমে বন্যার সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

মহাপরিচালক জানান, সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক কৃষিযন্ত্র, প্রয়োজনীয় উপকরণ ও সময়োপযোগী পরামর্শ প্রদান করে কৃষিকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আগে যেখানে সিলেট অঞ্চলে মূলত ধান ও পান চাষ সীমাবদ্ধ ছিল, সেখানে এখন কৃষকরা বিভিন্ন ধরনের লাভজনক ফসল চাষে যুক্ত হচ্ছেন। তিনি আরও বলেন, এ অঞ্চলের কৃষিকে টেকসই ও আধুনিক করতে কৃষি অফিস ও কৃষকদের মধ্যে একটি শক্ত সেতুবন্ধন গড়ে তুলতে হবে। তা না হলে ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এর আগে মহাপরিচালক জুড়ীতে উৎপাদিত একটি বড়ই বাগান পরিদর্শন করেন এবং বাগান ব্যবস্থাপনা ও উৎপাদন বিষয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জালাল উদ্দিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার; মোঃ রকিব উদ্দিন, প্রকল্প পরিচালক, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, ডিএই, খামারবাড়ি, ঢাকা; মোঃ জহিরুল হক, অতিরিক্ত উপপরিচালক, মহাপরিচালকের দপ্তর, ডিএই, ঢাকা; ড. হুমায়ুন কবির, সহকারী প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ), ফ্রিপ, ডিএই, খামারবাড়ি, ঢাকা; এবং মোঃ ফরহাদ মিয়া, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), ডিএই, মৌলভীবাজার, প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে মাহমুদুল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা, জুড়ীসহ উপজেলার সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

ষাটমাকন্ঠ/ টি ই আর

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাণিজ্যিক ও যান্ত্রিক কৃষির পথে বাংলাদেশ: জুড়ীতে কৃষকদের সঙ্গে মহাপরিচালকের মতবিনিময়

আপডেট সময় : ০৯:২৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬