সংবাদ শিরোনাম ::
মাটি কাটার অভিযোগে শিবির নেতা তারেকের বিরুদ্ধে মামলা
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 208
কৃষিজমি থেকে মাটি কাটার কাজে সহায়তা এবং সরকারি ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা কলেজ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুড়ীতে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালনকারী মো: তারেক মিয়া (২২) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জুড়ী উপজেলা ভূমি অফিসের পেশকার দিপলু ব্রহ্মচারী উজ্জ্বল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।
ষাটমা/এমরান;খোরশেদ

























