০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স

জুড়ীতে পারিবারিক কলহের জেরে মা ও ছেলের রহস্যজনক আত্মহত্যা

কামরান খান, সাগরনাল
  • আপডেট সময় : ০৪:০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 112
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক মা ও তার শিশুপুত্রের রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—উত্তর বড়ডহর গ্রামের কতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার (২৫) এবং তার চার বছর বয়সী ছেলে আয়ান মোহাম্মদ তোহা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে মা ও ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে জুড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে। একই সাথে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছি। তবে তাৎক্ষণিকভাবে এই মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। এটি হত্যা না কি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে পারিবারিক কলহের জেরে মা ও ছেলের রহস্যজনক আত্মহত্যা

আপডেট সময় : ০৪:০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫