০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স

বিজয় দিবসে জুড়ীতে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

সালমান হোসেন, জুড়ী::
  • আপডেট সময় : ০২:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 90
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘রান ফর ইউনিটি’ শীর্ষক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শীতের কনকনে সকালে জুড়ী উপজেলা চত্বর থেকে দৌড় শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রত্না মাঠে গিয়ে শেষ হয়। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে রত্না মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবির জুড়ী উপজেলা সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি এম. আব্দুল্লাহ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা দাওয়াহ সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কলেজ সম্পাদক তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুহিত মুর্শেদ “বক্তব্যের শুরুতে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্য বলেন, তরুণরা আগামীতে নেতৃত্ব দিতে এই বাংলাদেশকে সেজন্য স্বাধীনতা মূল লক্ষকে প্রেরণা হিসাবে ধারণ করে কাজ করে যেতে হবে তাহলে দেশ পাবে সঠিক নেতৃত্ব এবং দূর হবে সকল সংকট ও সমস্যা।”

দৌড়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী আব্দুস শুকুর তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “এত সুন্দর একটি ইভেন্ট আয়োজন করার জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই। মানসিক ও শারীরিক সুস্থতা ধরে রাখতে এ ধরনের আয়োজন আমাদের অনেক উৎসাহিত করে। এমন উদ্যোগ নিয়মিত হওয়া প্রয়োজন।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির দায়িত্বশীল রুমেল আহমদ, নাজমুল ইসলাম, জাবির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে প্রথম ২০ জন বিজয়ীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজয় দিবসে জুড়ীতে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫