জুড়ীতে বিএনপি নেতা মাছুম রেজা সংবর্ধিত
- আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 91
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা বিএনপির সভাপতি, সদর জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজাকে বরণ করেছে দলীয় নেতাকর্মীরা।
প্রবাসী কমিউনিটি নেতা জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি মাছুম রেজা চেয়ারম্যান গত দুই মাস ইংল্যান্ড সফর শেষে নিজ এলাকায় আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও এলাকার সর্বসাধারণের উদ্যোগে উপজেলার সীমান্তবর্তী ভুয়াই বাজার থেকে আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে স্হানীয় মদিনা কমিউনিটি সেন্টারে ফুল দিয়ে বরণ করেন। সমবেত নেতাকর্মী নিয়ে অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়।
বিএনপি নেতা মাছুম রেজা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আমি আপনাদের ভালোবাসা অভিভূত। আজীবন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সদর জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইছহাক আলী, ফুলতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুহেল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুহেল আহমেদ, জুড়ী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আমির হোসেন,সাগর নাল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সাগরনাল ইউনিয়ন যুবদলের আবায়ক শামসুদ্দিন আহমেদ,গোয়ালবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুনু আহমেদ,পূর্ব জুড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক মনসুর আহমেদ, জাফরনগর ইউনিয়ন যুব দলের আহবায়ক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদ হাসান জমির, ওমর ফারুক,সদর জাফরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল আহমেদ গোয়ালবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আখতার হোসেন,পশ্চিম জুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হেলাল আহমদ,যুবদল নেতা তোফায়েল আহমেদ,জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান প্রমূখ।

























