১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জুড়ীতে প্রভাতী ক্রীড়াচক্রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ইয়াসিন আলী সামু, জুড়ী:
  • আপডেট সময় : ০১:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 180
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা বাগান এলাকায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘প্রভাতী ক্রীড়াচক্র রত্না’। আজ রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

​পর্তুগাল প্রবাসী বিশিষ্ট সমাজসেবক এবং প্রভাতী ক্রীড়াচক্র রত্নার প্রতিষ্ঠাতা মাহবুব হাসান সাচ্চু-এর বিশেষ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও রত্না চা বাগানের অভিভাবক জনাব সুমন চন্দ্র ঘোষ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।

​এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন জুড়ী ইউপিইটিসি-এর ইন্সট্রাক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর (ডিস্ট্রিক্ট-৩২৮)-এর প্রেসিডেন্ট জনাব হাবিবা কুমকুম, ইনার হুইল ক্লাব অব ভুবন ডাঙ্গা (ডিস্ট্রিক্ট-৩২৮)-এর প্রেসিডেন্ট জনাব নাসিমা আলম হাসি এবং নওগাঁর মহাদেবপুরস্থ বামুনসাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আলতাফ হোসাইন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র শীতে চা বাগান এলাকার শ্রমজীবী ও দরিদ্র মানুষের ভোগান্তি লাঘবে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রবাসীদের সহযোগিতা এবং স্থানীয় তরুণদের এমন মহতী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ অতিথি মাওলানা আব্দুর রহমান তার বক্তব্যে বলেন, “মানবসেবা ইসলামের অন্যতম মূল শিক্ষা। আর্তমানবতার সেবায় বিত্তবানদের এভাবে এগিয়ে আসা উচিত।”

​সভাপতির বক্তব্যে জনাব সুমন চন্দ্র ঘোষ বলেন, “প্রভাতী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান সাচ্চু ভাইয়ের মতো দানশীল ব্যক্তিরা সবসময়ই এলাকার মানুষের প্রয়োজনে পাশে থাকেন। তার সহযোগিতায় আমরা আজ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি।”

​শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতের তীব্রতার মাঝে উষ্ণ পোশাক পেয়ে উপস্থিত সাধারণ মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে প্রভাতী ক্রীড়াচক্রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০১:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫