০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

জুড়ীতে বিজিবির অভিযানে মদ ও মোটরসাইকেল জব্দ, আটক ২

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 64

জুড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ বোতল মদ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ বোতল মদ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে। এ সময় একজন চোরাচালানি পালিয়ে যেতে সক্ষম হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা গেছে, অদ্য ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুড়ী উপজেলার ৭ নম্বর ফুলতলা ইউনিয়নের রাজকী-ফুলতলা পাকা রাস্তা এলাকায় সন্দেহভাজন যানবাহনে অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয় এবং আরেকজন পালিয়ে যায়।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানিয়েছে, জব্দকৃত মদের সিজার মূল্য ১৮ হাজার টাকা, মোটরসাইকেলের সিজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনের সিজার মূল্য ১ হাজার টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য এক লক্ষ ঊনসত্তর হাজার টাকা।

আটককৃত দু’জন হলেন ধলাই হাওড় এলাকার ৬ নম্বরের বাসিন্দা হরিনারায়ণ যাদবের ছেলে যতন যাদব (৩৮) এবং এলবিনটিলা এলাকার ১১ নম্বরের বাসিন্দা নকুল বুনার্জির ছেলে সন্তোষ বুনার্জী (৩৩)। উভয়েই উপজেলার ফুলতলা ইউনিয়নের বাসিন্দা এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি হলেন রাজকী এলাকার ৭ নম্বরের বাসিন্দা মৃত রতন কুমারের ছেলে শ্রী প্রেম সাগর ওরফে মুন্না (৪৫)।

বিজিবি জানিয়েছে, আটক আসামিসহ উদ্ধার করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পরিচালক (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে বিজিবির অভিযানে মদ ও মোটরসাইকেল জব্দ, আটক ২

আপডেট সময় : ১০:৩২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫