০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

জুড়ীতে ‘মি: পিজ্জা ওয়ালা’র শুভ উদ্বোধন

ইয়াসিন আলী সামু, জুড়ী:
  • আপডেট সময় : ০৭:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 66
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুস্বাদু পিজ্জা, বার্গার ও বিভিন্ন ফাস্ট ফুড আইটেমের চাহিদা মেটাতে মৌলভীবাজারের জুড়ীতে যাত্রা শুরু করলো নতুন আধুনিক ফাস্ট ফুড শপ ‘মি: পিজ্জা ওয়ালা’।

সোমবার (৮ অক্টোবর) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। আফরান শরীফ ম্যানশনের স্বপ্ন সুপার শপ সংলগ্ন জুড়ী-বড়লেখা রোডে এই নতুন খাবারের দোকানটি স্থানীয় ভোজনরসিকদের জন্য উন্মুক্ত হলো।

অন্যান্য অনুষ্ঠানের পরিবর্তে ‘মি: পিজ্জা ওয়ালা’র উদ্বোধন হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে। প্রতিষ্ঠানটির সফলতা ও দেশবাসীর মঙ্গল কামনায় আল্লাহ্‌র কাছে প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা নতুন প্রতিষ্ঠানের মালিককে শুভেচ্ছা জানান।

‘মি: পিজ্জা ওয়ালা’র প্রোপাইটর হলেন তরুণ ও উদ্যমী ব্যবসায়ী মোঃ শরিফ উদ্দীন। তিনি জানান, জুড়ীর মানুষের কাছে অত্যন্ত মানসম্পন্ন, স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী মূল্যে বৈচিত্র্যময় ফাস্ট ফুড পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। আধুনিক ডেকোরেশন এবং পরিচ্ছন্ন পরিবেশ এই শপটিকে অল্প সময়েই জনপ্রিয় করে তুলবে বলে তিনি আশাবাদী।

এই ফাস্ট ফুড শপটিতে ক্রেতারা পিজ্জা থেকে শুরু করে দেশী-বিদেশী বিভিন্ন জনপ্রিয় খাবারের স্বাদ নিতে পারবেন। আকর্ষণীয় মেনুর মধ্যে রয়েছে এছাড়াও জুড়ীর খাদ্য সংস্কৃতিতে নতুন এই সংযোজন স্থানীয়দের মধ্যে বিপুল উৎসাহ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে ‘মি: পিজ্জা ওয়ালা’র শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৭:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫