০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

জুড়ীর সময় পা রাখলো সপ্তম বর্ষে

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 112
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘জুড়ীরসময়’ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা, সম্মাননা প্রদান ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্ত্বরস্থ সানাবিল লাইব্রেরির হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ীরসময় এর সম্পাদক আশরাফ আলী। জুড়ীরসময়ের উপসাহিত্য সম্পাদক খালেদ মাসুদের পরিচলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক মো. আবুল হোসাইন আজাদী, ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল ওয়াদুদ তানভীর, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী আফজাল হোসাইন, দৈনিক মানবজমিনের জুড়ী প্রতিনিধি ইমরানুল ইসলাম, মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, সিলেট মিররের হাবিবুর রহমান খান, কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ীরসময়ের ডেস্ক ইনচার্জ আবিদ হোসাইন, সিনি রিপোর্টার তানজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক খোর্শেদ আলম, আজিজুর রহমান মুজাহিদ এবং শুভাকাঙ্ক্ষী তারেক আহমদ, জিল্লু আহমদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে জুড়ীরসময়ের পক্ষ থেকে বাছিরপুর ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আবুল হোসাইন আজাদীকে ‘আদর্শ শিক্ষক সম্মাননা’ প্রদান করা হয়। বক্তারা জুড়ীরসময়ের তথ্যনির্ভর সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠতা ও স্থানীয় সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীর জন্য আরও অগ্রগতির প্রত্যাশা রাখেন।

শেষে কেক কেটে জুড়ীরসময় এর সপ্তম বর্ষপূর্তি উদযাপন করা হয় এবং ভবিষ্যতে সঠিক সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীর সময় পা রাখলো সপ্তম বর্ষে

আপডেট সময় : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫