সংবাদ শিরোনাম ::
জুডীতে প্রবাসীদের উদ্যোগে প্রতিবন্ধী আব্দুল অহিদের ঘর নির্মাণ
কামরান খান,জুডী
- আপডেট সময় : ০৫:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 65
জুডী উপজেলার জাঙ্গালিয়া সমাই বাজারের প্রতিবন্ধী আব্দুল অহিদের ঘর নির্মাণে দুবাই প্রবাসী সুমন আহমদের উদ্যোগে অন্যান্য প্রবাসী ও দেশের বিভিন্ন বিত্তবানদের আর্থিক সহায়তায় একটি নতুন ঘর নির্মাণ করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) নবনির্মিত ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি জাঙ্গালিয়া জামে মসজিদের ইমাম মাওলানা জায়েদ মাহমুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. নজরুল ইসলাম, জাকির হোসেন, নজরুল মিয়া, ফখর উদ্দিন, আব্দুল আজিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, প্রবাসীদের এমন মহতী উদ্যোগে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে এবং অসহায়দের মুখে হাসি ফুটাচ্ছে। তারা এই মানবিক উদ্যোগের জন্য প্রবাসী সুমন আহমদসহ সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ষাটমাকণ্ঠ/আ

























