জুড়ীর ফুলতলা ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কালভার্ট: বড় দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়দের উদ্বেগ
- আপডেট সময় : ০৬:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 173
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিণ সাগরনালের প্রবেশমুখে অবস্থিত কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভাঙনের অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের জানানো হলেও এখনো কোনো সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়রা জানান, প্রতিদিন দক্ষিণ সাগরনাল ও কোনাগাঁও গ্রামের শত শত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। ভাঙা কালভার্টের কারণে অল্প অসাবধানতা বা বেখেয়ালিতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এছাড়া, ঝুঁকিপূর্ণ কাঠামোর কারণে বড় ধরনের যানবাহন চলাচল করতে না পারায় ভোগান্তিতে পড়ছেন গ্রামবাসীরা। জরুরি প্রয়োজনেও বড় গাড়ি প্রবেশ করতে না পারায় চিকিৎসা, কৃষিপণ্য পরিবহনসহ নানা ক্ষেত্রে দেখা দিচ্ছে চরম অসুবিধা।
এ অবস্থায় দ্রুত কালভার্টটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোকরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।
















