০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চা শ্রমিকদের বঞ্চনা দূর করতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 141
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠুর উদ্যোগে রবিবার (৯ নভেম্বর) জুড়ী উপজেলার কুচাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মইন উদ্দিন এবং সঞ্চালনা করেন তোহেল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ মিঠু বলেন, “আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। অথচ তাদের ন্যায্য অধিকার, অনুদান ও সুযোগ-সুবিধা প্রদানে নানা অনিয়ম ও বঞ্চনা চলছে। দেশের অর্থনীতিতে চা শ্রমিকদের অবদান অপরিসীম, কিন্তু তাদের জীবনমান উন্নয়নে সরকারের কোনো আন্তরিক উদ্যোগ নেই।”

অনুষ্ঠানে চা বাগান এলাকার পঞ্চায়েত প্রেসিডেন্ট সঞ্জিত চৌহান ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, জুড়ী ভ্যালির সাধারণ সম্পাদক রতন পাল বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে চা শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

বক্তারা বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই দেশের মানুষের অধিকার পুনরুদ্ধার ও বঞ্চিত জনগোষ্ঠীর মুক্তির একমাত্র পথ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান ছুনু, সাবেক আহ্বায়ক ডা. মো. মোস্তাকিম হোসেন বাবুল প্রমুখ।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চা শ্রমিকদের বঞ্চনা দূর করতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান

আপডেট সময় : ০৮:৩৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫