০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভিনিসিয়ুসের জোড়া আঘাতে উড়ল ব্রাজিল, নকআউট নিশ্চিত করে ফিরলেন নেইমার Logo মৌলভীবাজারে জামিনে মুক্ত জামায়াত নেতা খিজির আহমদ Logo কুলাউড়ায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা Logo মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান Logo অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবি গ্রুপ ফাউন্ডেশন Logo সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স

পুলিশের বাড়ি থেকে এক রাতে ৫টি গরু চুরি

সালমান হোসেন, জুড়ী::
  • আপডেট সময় : ০৫:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 118
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে পুলিশের পরিবারের বাড়িতে এক রাতে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

জানা যায়, দক্ষিণ বড়ডহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম এখলাছ মিয়ার বড় ছেলে জামাল উদ্দিন ও মেঝ ছেলে কামাল উদ্দিনের গোয়ালঘর থেকে গত রাত আনুমানিক রাত ৪ টার দিকে ৫টি গরু চুরি হয়ে যায়। বিল্ডিংয়ের নিচতলার রুমের তালা ভেঙে ৯টি গরুর মধ্যে ৫টি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা।

চুরি হওয়া পরিবারের ছোট বোন শিরিন আক্তার বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানায় কর্মরত রয়েছেন। এছাড়া পরিবারের চাচাতো ভাই এএসআই সহিদুর রহমান পাবেলসহ একাধিক সদস্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করছেন।

পুলিশের বাড়িতে এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, “যদি পুলিশের বাড়িতেই চুরি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

এ বিষয়ে গরুর মালিক জামাল উদ্দিনের ছেলে ও দক্ষিণ বড়ডহর ইসলামি একাডেমির প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, “ঘটনার প্রাথমিক যাচাই-বাছাই চলছে। আমরা দ্রুতই আইনী পদক্ষেপ নেব।”

পুলিশের পরিবারের বাড়িতে গরু চুরির এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশের বাড়ি থেকে এক রাতে ৫টি গরু চুরি

আপডেট সময় : ০৫:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫