০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জুড়ীতে তালামীযের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

সালমান হোসেন, জুড়ী::
  • আপডেট সময় : ১১:০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 152
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার উদ্যোগে আলিম ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার এম. জেড. কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তালামীযের সভাপতি মাওলানা জাহাঙ্গির আলম, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জুবেল আহমদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি বেলাল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা তালামীযের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন আহমদ, হাজী মাহমুদ আলী দাখিল মাদরাসার সুপার শিহাব উদ্দিন, জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার জামাদুল ইসলাম, ব্যবসায়ী ফয়জুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সামাদ পারভেজ, সাবেক সভাপতি কামরুল ইসলাম এবং উপজেলা আল ইসলাহের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থী, দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এবং বিভিন্ন মাদরাসার মেধা তালিকাভুক্ত ছাত্রদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ইসলামিক বই তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, “তালামীযের মূল লক্ষ্য শুধু সংগঠন নয়, বরং আদর্শ মানুষ তৈরি করা। ইসলামী আদর্শে গড়ে ওঠা এই তরুণরাই ভবিষ্যতে দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেবে।”

অনুষ্ঠান শেষে সংবর্ধিত কৃতিজনদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে তালামীযের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫