০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জুড়ীর ফুলতলায় বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

ইয়াসিন আলী সামু, ফুলতলা (জুড়ী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 148
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) মাগরিবের পর স্থানীয় এক বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” ও বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থিত সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বেকার তরুণদের কর্মসংস্থানকে সর্বপ্রথম অগ্রাধিকার দিয়েছেন। তিনি চান, বাংলাদেশের তরুণ সমাজ বিদেশমুখী না হয়ে নিজ দেশের উন্নয়নে শ্রম ও মেধা দিয়ে ভূমিকা রাখুক।”

এসময় বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট মোকাবিলায় জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

অনুষ্ঠানে ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সভা শেষে নেতৃবৃন্দ আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ ও সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীর ফুলতলায় বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫