০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

জুড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 125
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবিক উদ্যোগে জার্মান নাগরিক এ্যানদেরি হিলফে-এর অর্থায়নে মৌলভীবাজার জেলার জুড়ীতে শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল-এর ব্যবস্থাপনায় এবং পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আজিজ আহমেদ কিবরিয়ার সার্বিক সহযোগিতায় স্থানীয় আল-ফালাহ একাডেমি প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়।

চক্ষু শিবিরে বিভিন্ন এলাকার ৫ শতাধিক সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়। এছাড়া ৩০ জন ছানিপড়া রোগীকে পরবর্তীতে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, “মানুষের সেবায় যে আনন্দ, তা অন্য কোথাও পাওয়া যায় না। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে, তাহলে প্রতিটি গ্রামেই এমন মানবিক উদ্যোগ সম্ভব।”

শিবিরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫