বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা প্রচারে জুড়ীতে শরিফুল হক সাজুর দিনব্যাপী গণসংযোগ
- আপডেট সময় : ০৭:১৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 177
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে জুড়ী উপজেলায় দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর ২০২৫) দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা দুর্গাপুর বাজার, বিসমিল্লাহ বাজার ও গোয়ালবাড়ি নয়া-বাজার এবং ২নং পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি বাজারে ব্যাপক গণসংযোগ করেন। কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে বিএনপির রাষ্ট্র সংস্কার রূপরেখার প্রচারপত্র বিতরণ করেন এবং সরকারের বিকল্প কর্মপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শরিফুল হক সাজু।

শরিফুল হক সাজু বলেন, “বিএনপি জনগণের দল। আমরা জনগণের সঙ্গে থেকে জনগণের অধিকার পুনরুদ্ধারে কাজ করছি। রাষ্ট্র কাঠামো সংস্কারের এই রূপরেখা গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা।”
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















