০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট বদরুল ইসলামের বিএনপিতে যোগদান

শাকিল শাহরিয়ার
  • আপডেট সময় : ০৮:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 193

প্রধান অতিথি শরিফুল হক সাজু নবযোগদানকারী বদরুল ইসলামের হাতে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট বদরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। ১৩ অক্টোবর (সোমবার) বিকেলে বড়লেখা উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খালেরমুখ এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

কৃষক, মৎস্যজীবী ও কর্মজীবী মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা এবং বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা শরিফুল হক সাজু।

বৈঠকে প্রধান অতিথি শরিফুল হক সাজু নবযোগদানকারী বদরুল ইসলামের হাতে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা নবাগত এই সদস্যকে দলে স্বাগত জানান এবং বিএনপির লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বদরুল ইসলাম বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমি বিএনপিতে যোগ দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে দেশের পুনর্গঠন ও রাষ্ট্র মেরামতের আন্দোলনে আমি একজন সৈনিক হিসেবে কাজ করতে চাই।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট বদরুল ইসলামের বিএনপিতে যোগদান

আপডেট সময় : ০৮:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫