০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর

কমলগঞ্জের আদমপুরে বিএমইটি বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 118

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কর্নেল সালে আহমেদ, কবি ও সাহিত্যিক আব্দুস সামাদ, ডা. আব্দুল কাইয়ুম, আনোয়ার হোসেন বাবু, বিলকিস বেগম, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং সোসাইটি অব ন্যাশনাল মিডিয়া কমিশন মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামসহ ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) আয়োজিত বিএমইটি বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হয়েছে। দু’দিনব্যাপী এ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম শুক্রবার (১০ অক্টোবর) আদমপুরের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কর্নেল সালে আহমেদ, কবি ও সাহিত্যিক আব্দুস সামাদ, ডা. আব্দুল কাইয়ুম, আনোয়ার হোসেন বাবু, বিলকিস বেগম, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং সোসাইটি অব ন্যাশনাল মিডিয়া কমিশন মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামসহ ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ।

বিএমইটি বৃত্তি পরীক্ষা ২০০১ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে অনিয়মিতভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও, গত ২৪ বছর ধরে সংস্থাটি ধারাবাহিকভাবে এই মেধা বিকাশমূলক কর্মসূচি সফলভাবে পরিচালনা করে আসছে।

প্রথম দিনের পরীক্ষায় পঞ্চম শ্রেণির ৭৭ জন, অষ্টম শ্রেণির ৫১ জন এবং দশম শ্রেণির ৫৪ জনসহ মোট ১৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) আয়োজিত বিএমইটি বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হয়েছে।

স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রশ্নপত্র প্রকাশনা সংস্থা থেকে সরবরাহ করা হয় এবং কোডিং পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়। মূল্যায়নের মাধ্যমে প্রতি শ্রেণি থেকে ৫ জন করে মোট ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে।

বিএমইটি বৃত্তি পরীক্ষা ইতোমধ্যে স্বচ্ছ ও বিশ্বস্ত মেধা বৃত্তি পরীক্ষা হিসেবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। পরীক্ষার শেষে আনুষ্ঠানিকভাবে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও এককালীন নগদ অর্থ প্রদান করে সংবর্ধনা জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কমলগঞ্জের আদমপুরে বিএমইটি বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫