০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জুড়ী নদীর তীর ভাঙন রোধে ৪ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 228
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী নদীর বাম তীরে কাশিনগর দুর্গামন্দির (কাপনাপাহাড়) এবং জুড়ী নদীর ডান তীরে কাশিনগর স্কুল এলাকায় নদীর তীর সংরক্ষণ” শীর্ষক প্রকল্পের সংশোধিত প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে।

প্রকল্পের মোট ব্যয় নির্ধারিত হয়েছে চার কোটি ঊনষাট লক্ষ আটান্ন হাজার টাকা (৳৪,৫৯,৫৮,০০০)। এটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত হবে এবং অর্থায়ন করবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (BCCTF)। ২০২৫ সালের ২০ আগস্ট তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৬৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে ডিসেম্বর ২০২১ থেকে জুন ২০২৬ পর্যন্ত। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জুড়ী নদীর তীরবর্তী এলাকায় ভাঙন প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকার স্থিতিশীলতা রক্ষা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জুড়ী নদীর তীর সংরক্ষণ প্রকল্পের সংশোধিত প্রশাসনিক অনুমোদন পাওয়া একটি গুরুত্বপূর্ণ অর্জন। এটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভাঙন ভয় অনেকটাই কমে আসবে।” এই উদ্যোগ জুড়ী নদীর তীরবর্তী জনগণের নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ী নদীর তীর ভাঙন রোধে ৪ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন

আপডেট সময় : ১২:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫