০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মইনুল ইসলাম Logo পাহাড় ও সমতলে উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য, থাকবেনা কোনো বৈষম্য- মন্ত্রী দীপেন দেওয়ান Logo এনসিপির জুড়ী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ উপহার নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা Logo কোরবানির মাংস বণ্টন নিয়ে বিরোধ: ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ২৮ Logo বড়লেখায় গভীর রাতে সড়কে নিসচা, লক্ষ্য একটাই মানুষের নির্বিঘ্ন যাত্রা Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম Logo কুলাউড়া পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাচ্চু Logo ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী

বড়লেখায় দক্ষিণভাগ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

সাইফুর রহমান, দক্ষিণভাগ ::
  • আপডেট সময় : ০৮:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 144
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের অন্তর্গত ১নং ওয়ার্ড শাখা বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২, অক্টোবর ) রাত ৯ টায় ১নং ওয়ার্ডে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল হক (ইউপি সদস্য) এর বাড়ীর আঙ্গিনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান বলাই ও সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল হক।

সভায় আগামী ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকেন্দ্রিক কার্যক্রমের নানা দিকনির্দেশনা তুলে ধরেন কর্মীসভায় আগত নেতৃবৃন্দ।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু। বিশেষ অতিথি উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছিত, যুগ্ম সাধারণ সম্পাদক হাঃ খলিলুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক অহিদ আহমদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবি সিদ্দিক দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক আবু তাহের, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাসান আহমদ, সাধারণ সম্পাদক এমরান আহমদ সহ ১নং ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

কর্মীসভার প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল হাফিজ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মজীবনের নানান গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে ও আগামী নির্বাচনকে একটি চ্যালেঞ্জিং নির্বাচন উল্লেখ করে উপস্থিত সকলকে যার যার অবস্থান থেকে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম সর্বোচ্চ আন্তরিকতা ও বিনয়ের সঙ্গে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে মুজিবুর রহমান খসরু বলেন, আজকে একটি রাজনৈতিক দল রয়েছে যারা কথায় কথায় বিএনপিকে ঘায়েল করতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আজকাল তারা না কি বলে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে! প্রশ্ন রেখে তিনি আরো বলেন তাহলে নামাজ, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদির কি হবে? বোধহয় তারা যেভাবে বলছে এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয় আর এভাবে ধর্মীয় আবেগপ্রবণ সাধারণ মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত করছে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন বলেন, আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবিধান বহির্ভূত পিআর পদ্ধতির কথা বলছে অথচ এদেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতি কি সেটি সম্পর্কে তেমন একটা অবগত নয়। তিনি আরো বলেন যে দলটি পিআরের কথা সবচেয়ে বেশি বলছে সে দলটির প্রধান এ যাবৎ তিনবার নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনবারই জামানত হারিয়েছেন এখন দলটি চিন্তা করে দেখলো আগামী নির্বাচন তাদের দলীয় প্রধান কোনভাবেই বিজয়ী হতে পারবে না বলে লজ্জা ঢাকতে বেশ কৌশলী ভূমিকায় অনেকটা হাসিনার ইভিএম পদ্ধতির সম্পূরক নমুনা হিসেবে তাদের দলীয় প্রদানকে সবার আগে সংসদে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী আসনভিত্তিক কোটায় সংসদে পাঠাতে মরিয়া হয়ে উঠছে। হুশিয়ারি উচ্চারণ করে এ পদ্ধতির কথা ভূলে গিয়ে জনগণের কন্ঠকে ধারণ করার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছিত, যুগ্ম সাধারণ সম্পাদক হাঃ খলিলুর রহমান শাহীন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবি সিদ্দিক দুলাল, সদস্য সচিব আমিনুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমির হামজা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় দক্ষিণভাগ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫