০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জুড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃ-ত্যু, আহত ৩

জুড়ী উপজেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 267
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর আহত হয়েছেন।

বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের বিশ্বনাথপুর ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইছমাইল হোসেন (২৩) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নাসির মিয়ার পুত্র। তিনি জুড়ী উপজেলার মধ্য ভোগতেরা জামে মসজিদের ছানি ইমাম এবং জামেয়া ইসলামিয়া জুড়ীর ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী শহর থেকে ফুলতলার দিকে দ্রুতগতিতে যাচ্ছিলেন তিন কিশোর মোটরসাইকেল আরোহী। এ সময় ভোগতেরা গ্রামের একটি পার্শ্ব রাস্তা থেকে মূল সড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন বাইসাইকেল আরোহী ইছমাইল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কুকুর ও গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে একটি কুকুরও মারা যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইছমাইলকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল আরোহীরা প্রাথমিক চিকিৎসা শেষে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চলে যান।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রিফাতুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ইছমাইলের মৃত্যু হয়। অন্যরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

জুড়ী থানার এসআই মামুন জানান, দুর্ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি সাইকেল উদ্ধার করা হয়েছে।

ষাটমাকন্ঠ/নোমান

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃ-ত্যু, আহত ৩

আপডেট সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫