০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জুড়ীতে নবম শ্রেণীর শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

জুড়ী উপজেলা প্রতিনিধি ::
  • আপডেট সময় : ১২:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 202
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ীতে আরিফা আক্তার (১৬) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনিঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফা আক্তার পাতিসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও মৃত আব্দুর নুর চৌধুরীর কন্যা।

পরিবারের বরাতে জানা যায়, সকালে প্রতিদিনের মতোই আরিফা বিদ্যালয়ে যান এবং ক্লাস শেষে বাড়ি ফেরেন। দুপুরে খাবার খাওয়ার পর নিজের কক্ষে বিশ্রামের জন্য প্রবেশ করেন। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। এক পর্যায়ে দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে সন্দেহ হয়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় আরিফার লাশ উদ্ধার করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় পরিবার, বিদ্যালয়সহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক। তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে নবম শ্রেণীর শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ১২:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫