০২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত Logo ভারত-বাংলাদেশ সীমান্তে দেরিতে বেড়া নির্মাণ ঐতিহাসিক ভুল: আসামের মুখ্যমন্ত্রী Logo জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের Logo বড়লেখা বাজারের নিরাপত্তায় আধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন Logo বড়লেখার সিএনজি কুলাউড়ায় চুরি, সন্ধান মিলল ছাতকে Logo বিশ্বকাপে প্রথম ধাক্কা ব্রাজিলের, কৌশলে জিতে নিল মরক্কো Logo ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলের পরও মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের Logo ৯২ বছর অপরাজিত ব্রাজিল বনাম উদ্বোধনী ম্যাচ না জেতা মরক্কো Logo শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

রেস্তোরাঁয় দেখা করতে গিয়ে কিশোর–কিশোরীকে ধরে নিয়ে জোরপূর্বক বিয়ে

জুড়ীতে বাল্যবিবাহের শিকার কিশোর–কিশোরী: মামলার আসামিরা পলাতক

জুড়ী উপজেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 267
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর প্রেম। সেই সূত্রে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের এক কিশোর (১৫) ও জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের এক কিশোরী (১৫) দেখা করতে গিয়ে বাল্যবিবাহের শিকার হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই কিশোর–কিশোরী জুড়ী উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় দেখা করতে গেলে কিশোরীর স্বজনেরা সেখানে গিয়ে তাদের ধরে নিয়ে যান। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের উপস্থিতিতে জোরপূর্বক তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

ঘটনার পর বিষয়টি ছেলের স্বজনদের অগোচরে থাকলেও ছেলের সঙ্গে থাকা এক বন্ধু মোবাইলে ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠালে তারা ঘটনাটি জানতে পারেন। এ ঘটনায় ছেলের মা বাদী হয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে জুড়ী থানায় মামলা করেন।

এজাহারে বলা হয়, শুক্রবার দুপুর থেকে ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার ফোনও বন্ধ ছিল। পরে এক বন্ধু জানান, ছেলে তাকে সঙ্গে নিয়ে জুড়ী উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় গিয়েছিল। সেখান থেকেই কিশোরীর স্বজনেরা তাদের ধরে নিয়ে বিয়ে দেন।

শনিবার রাত ১১টার দিকে জুড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের এক আত্মীয়ের বাড়ি থেকে কিশোর–কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উস্তার মিয়া ইমন জানান, উদ্ধার হওয়া ভিডিওতে ছেলেকে ধরে নিয়ে যাওয়া এবং বিয়ের ঘটনা স্পষ্ট দেখা গেছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে কিশোর–কিশোরীকে উদ্ধার করে রবিবার সকালে আদালতে প্রেরণ করেছে। আদালত তাদের জবানবন্দি গ্রহণের পর অভিভাবকের জিম্মায় হস্তান্তর করেছে।

তিনি আরও জানান, মামলার আসামিরা বর্তমানে পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ষাটমাকন্ঠ/এএইচআর

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেস্তোরাঁয় দেখা করতে গিয়ে কিশোর–কিশোরীকে ধরে নিয়ে জোরপূর্বক বিয়ে

জুড়ীতে বাল্যবিবাহের শিকার কিশোর–কিশোরী: মামলার আসামিরা পলাতক

আপডেট সময় : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫